জনতার কন্ঠ ডেস্ক
গোপনাঙ্গে তেন দিয়ে ৩ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযুক্ত হাসান (২৯) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার(২৫জুলাই) দুপুরে সখিপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভাই ভাই সিনেমা হলের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে। হাসান পেশায় একজন পল্লী চিকিৎসক। সে কাহারতা এলাকার সোনামিয়ার ছেলে। অভিযুক্ত হাসান বলেন, মাদকের বিরোধিতা করায় মাদকসেবীরা একত্রিত হয়ে মব সৃষ্টি করে আমার পরিবার ও বাড়ির উপর হামলা করেছ আমার,আমার পরিবার ও বাড়ির উপর হামলা করেছে।
জানা যায়, শনিবার বেলা একটার দিকে ওই শিশু নিজের বাড়ির উঠানে খেলা করছিল। এসময় প্রতিবেশী চাচা হাসান শিশুটিকে আদর করার ছলে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। পরে শিশুটির গোপনাঙ্গে জ্বালা- পোড়া বা ব্যথা অনুভব করলে শিশুটি তার মা কে পুরো ঘটনা খুলে বলে..ধর্ষন চেষ্টাকালে শিশু ব্যথা পাওয়ায় শিশুর গোপনাঙ্গে তেল দিয়েছিল ওই নরপশু। কথাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন শিশুটির চাচি এসময় শিশুটির মা সঙ্গে ছিলেন। শিশুটির কাছে পুরো ঘটনা জানার পর শিশুটির মা ও চাচি হাসানের পরিবারের কাছে জানাতে গেলে হাসান তার মা শান্তি ও ছোট ভাই সোহেল শিশুটির মা ও চাচিকে মারধর করে। পরে এলাকার লোকজন এগিয়ে গিয়ে হাসানকে গন পিটুনি দিয়ে পুলিশে দেয়।এ প্রসঙ্গে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেলাল উদ্দিন পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ভিকটিম শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।