বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও  গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪জুলাই) বিকালে উপজেলার নলুয়া এলাকা থেকে টাঙ্গাইলের র‍্যাব ১৪-এর সহযোগিতায় সখিপুর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।গ্রেফতার হওয়া ওই নারী সখিপুর উপজেলার বাসিন্দা আবুল কালাম এর সহধর্মিনী ও বরিশালের কোতোয়ালি থানার শাহ আলম মল্লিকের মেয়ে নুসরাত জাহান নুপুর।
সখিপুর থানা সূত্রে জানা যায়, নুপুর ৫টি মামলায় সাজাপ্রাপ্ত ও ১টি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ।
একটি সূত্রে আরো জানা যায়,অভিযুক্ত নুসরাত নুপুরের নামে ৬১২/২৪, ১০৩৬/২৪,৩২৪/২৪,৮৯১/২৪,৬৯০/২৪, ১৪৫/২৩(দা),৯৩৭/২৪,৮১৬/২৪,৭৭০/২৪,৭৬৯/,২৮৪/২৪, ১০৮/২৪ এবং ৪২/২৪ মামলাসহ মোট ২০টিরও অধিক  মামলা রয়েছে।
ইতিমধ্যে এই ৩২৪/২৪, ৪২/২৪ মামলাসহ তিনি ৫টি মামলায় সাজাপ্রাপ্ত ও ১টি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত বলেও জানা যায়। সখিপুর থানার ওসি মো: হেলাল  উদ্দিন পিপিএম  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত  ওই নারী আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ