সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

প্রাথমিক  মাধ্যমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
প্রাথমিক মাধ্যমিক  শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা। শিক্ষক মানেই জাতির নেতা। সোমবার (৬জুলাই) সখিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আয়োজিত প্রাথমিক মাধ্যমিক  শিক্ষার গুনগত মানোন্নয়ন শিক্ষকদের সাথে  শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি এসব কথা বলেছেন।উপজেলা নির্বাহী অফিসার(ইউ এনও) মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেগম নার্গিস সিদ্দিকা,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সখিপুর শাখার সভাপতি কাইয়ুম হোসেন,  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু।
এ সময় উক্ত শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন , সহ সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সখিপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক,  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, প্রিন্ট ড় ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম  খান এমপি,  উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ
৬জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ আলোচনা সভায়  বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাসাইল উপজেলায়ও একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ