বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সখিপুরে নিখোঁজের একদিন পর বিধবা নারীর লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান 

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের একদিন পর পারভীন (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।বুধবার (১ জুলাই) সকালে সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের হাসপাতাল গেইটের দক্ষিণে তার বাসার পাশের একটি ডোবা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভীন উপজেলার হাতীবান্ধা গ্রামের মৃত হুমায়ূন খানের স্ত্রী। তিনি সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) রাতে পারভীন বাসায় ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে রাজধানীতে চাকরিরত নিহতের ছেলে ফাহাদের সঙ্গে মোবাইলে সর্বশেষ কথা হয় তার।
পরদিন মঙ্গলবার(৩০জুলাই) সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন ধরেননি। ওই দিনই সন্ধ্যায় ফাহাদ বাদী হয়ে সখিপুর থানায় অপহরণ মামলা করেন। পরের দিন বুধবার (০১জুলাই)সকালে বাড়ির পাশের একটি ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। নিহতের ছেলে ফাহাদের দাবি, তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, ধারণা করা হচ্ছে কেউ পারভীনকে হত্যা করে ডোবায় ফেলে রাখতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ