জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেরাতলী রেঞ্জের কাকরাজান (মরিচা) বিটাধীন গড়বাড়ি মৌজার ২২১০ নং দাগে প্রায় ৪ একর বনভূমি জবরদখল করেছে শাহ আলম গং সাইফুল গং দুইটি গ্রুপ। বন বিভাগের জমিটি সখিপুর গড়বাড়ি সড়কের তৈলধারা এলাকায় অবস্থিত। জবর দখল মুক্ত করতে না পেরে বন বিভাগ উভয় গ্রুপের নামে করেছে উচ্ছেদ মামলা। বন বিভাগের জমির জবরদখলকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে বেশ কয়েক দফা মামলা হামলার ঘটনাও ঘটেছে। একই জায়গায় এক গ্রুপ নাম দিয়েছে সরকার মোড় আরেক গ্রুপ নাম দিয়েছে গণিরর মোড়। মীমাংসার উদ্দেশ্যে উভয় গ্রুপকে সাথে নিয়ে কয়েক দফা সখিপুর থানায়ও বসা হয়েছে। এ বিষয়ে কাকড়াজান (মরিচা) বিট অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, বন বিভাগের জমি জবরদখল করায় সাইফুল গং ও শাহ আলম গং দের নামে উচ্ছেদ মামলা দেওয়া হয়েছে। বহেড়াতলী রেঞ্জ অফিসার মো: এমরান আলী বলেন,জবরদখলকৃত বনভূমি উদ্ধার করে ওখানে বনায়ন করা হবে।