বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাঘিলে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের বাঘিলে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছে। গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম ছানোয়ার হোসেন (৩৫)। সে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর নতুন পাড়া গ্রামের আবু হানিফের ছেলে। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় কৃষ্ণপুর নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৮ জুন) রাতেই পিতা-পুত্র ও বোন জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ওই গ্রামের মৃত জেলহাজের ছেলে সোনা মিয়া (৫৫), সোনা মিয়ার ছেলে নাছির আহমেদ বাবু (৩০) ও মৃত জাফর ফকিরের ছেলে মতিয়ার (৪২)। টাঙ্গাইল সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৮ জুন) সন্ধ্যায় নিজের গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের হামলায় ছানোয়ার হোসেন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছানোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছানোয়ার হোসেন (৩৫) মৃত্যুবরণ করেন।এ ঘটনায় ছানোয়ারের ভাই আব্দুল মজিদ বাদি হয়ে গ্রেফতারকৃত তিন জনসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো তিন জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ