বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সখিপুরে পূবালী ব্যাংকের কেশলেস ব্যাংকিং উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

পূবালী ব্যাংক সখিপুর উপজেলা শাখা কেশলেস ব্যাংকিংয়ের উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে। এ উপলক্ষে সোমবার(১৪জুলাই) সকালে উপজেলা গেইটে  আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এসময় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সাঈদী সাদাদ খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন,সখিপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ব্যবসায়ী মোঃ শরীফুল ইসলাম  ব্যবসায়ী আবদুল হাই তালুকদার,  ব্যবসায়ী মোস্তফা কামাল,সেলিম সিকদার,সামায়ুন কবির প্রমুখ। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। সকলের পড়নে ছিল পুবালী ব্যাংকের নাম খচিত তো টি শার্ট। এরপর উপস্থিত  সকলের নিকট নাস্ত বিতরণ করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ