
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেন, কথায় কথায় পতনের হুমকি দিবেন না, বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসে নাই। তিনি বলেন, বর্তমান সরকারের মূলনীতি মাদক, চাঁদাবাজি, দখলবাজি বিষয়ে জিরো টলারেন্স। তিনি বলেন, জুলাই সনদ ও সংবিধান সংশোধন পর্যায়ক্রমে করা হচ্ছে। বিরোধীদল বলে শতকরা ৭১ ভাগ ভোটার জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে, আমরাও তো জুলাই সনদের পক্ষেই, আমরা যদি শতকরা ৫১ ভাগ ভোট পেয়ে থাকি তাহলে আমাদের জুলাই সনদে হ্যাঁ ভোট রয়েছে ৫১ ভাগ, বিরোধী দলের রয়েছে শতকরা ১৯ ভাগ।সোমবার (২০ জুলাই) রাতে সখিপুর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। জনাব আযম আরো বলেন, বিগত ১৮ বছরে সকল নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে। তাই সাবধান কেউ ফ্যাসিস্টদের সাথে হাত মিলাবেন না। উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন ।কোন প্রকার কোন্দলে জড়াবেন না।