শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করলেন সখিপুরের অনয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি ক্ষুদে শিক্ষার্থী অনয়া সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ লোকগীতি বিভাগে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন। বুধবার (১৫ জুলাই) ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান অনয়া সরকারের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক (গোল্ড মেডেল) তুলে দেন। অনয়া সরকার (১১) কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন,শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।উল্লেখ্য, অনয়া সরকার সখিপুর উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি এলাকার শংকর সরকার ও তুলি সরকার দম্পতির সন্তান। শংকর সরকার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে কর্মরত রয়েছে।অনয়া সরকারের পিতা শংকর সরকার বললেন, আমার ছোট বেলায় বাবা মারা যাওয়াতে আমার বড় বোন টাকার অভাবে গান সঠিকভাবে শিখতে পারে নাই। আমার বোনের এবং আমার পরিবারের সদস্যদের স্বপ্ন ছিলো অনয়াকে পড়াশোনার পাশাপাশি গান শিখানো। আমাদের সখিপুর বাসীর কাছে
আমার সন্তান অনয়ার জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি ও যেনো মানুষের মতো মানুষ হতে পারে। বিশেষ করে আমার সন্তানের কৃতিত্বের সিংহভাগ অবদানই আমার স্ত্রী তুলি সরকার এবং অনয়ার গানের শিক্ষক অশোক কুমার বিশ্বাসের। উনাদের সার্বিক দিকনির্দেশনায় ও অনুপ্রেরণায় আমার সন্তান
কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আজকে লোকগীতিতে দেশ সেরা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। আমি ও আমার স্ত্রী অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত হয়েছি, অনেক গর্বিত হয়েছে। আমার সন্তান আমার সখিপুরবাসীর সম্মান বৃদ্ধি করেছে, আমাদের সম্মান বৃদ্ধি করেছে। আপনারা সকলেই আমার সন্তানের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ