শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সখিপুরে আলোচিত রাজ্জাক হত্যা, দ্রুত রায় দাবিতে মানববন্ধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুরে ১১ বছর আগের আলোচিত ও চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করে রায় ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা সখিপুর পৌর শহরের তালতলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের স্বজন ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের ১৪ জুলাই সখিপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ফাহিম সুপার মার্কেটের ভেতরে প্রকাশ্য দিবালোকে রাজ্জাককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়। তবে চূড়ান্ত রায় ঘোষণায় বিলম্ব হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম হতাশা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তারা এসময় স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাড. আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে  “হত্যা মামলার আইনি জটিলতা নিরসন করে দ্রুত রায় ঘোষণা করতে হবে।” “ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।” এবং “অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে” এ তিনটি মূল দাবি উত্থাপন করেন।মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নিহতের বৃদ্ধা মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রকাশ্য দিবালোকে আমার ছেলেকে হত্যা করা হলো। দীর্ঘদিন ধরে বিচার পাওয়ার আশায় আদালতের বারান্দায় ঘুরছি। মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হলেও রায় পেতে দেরি হচ্ছে। আমি আমার পুত্র হত্যার বিচার দেখে যেতে চাই।”এ বিষয়ে জানতে চাইলে নিহতের আইনজীবী মো. জহুরুল ইসলাম জহির মুঠোফোনে বলেন, এখনো সাক্ষী চলমান । এ মাসের (জুলাই-২০২৬) শেষ দিকেও সাক্ষী শুনানি রয়েছে।সাক্ষী শুনানি শেষ হলে মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলা যাবে। মানববন্ধন ​কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সচেতন নাগরিক ও নিহতের স্বজনরাও দ্রুত রায় ঘোষণার দাবিতে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাড. আহমেদ আযম খানসহ
প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ