সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

অনলাইন জুয়ার কালো সাম্রাজ্যে সিআইডির বড় আঘাত, প্রতিদিন কোটি টাকা লেনদেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে


অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক হিসাব ও ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে প্রতিদিন আনুমানিক ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা লেনদেন হতো। পরে সেই অর্থের বড় অংশ ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১৩টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কুরিয়ার রশিদ জব্দ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, চলতি মাসে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট বন্ধের জন্য বিটিআরসিতে পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ লেনদেনের অভিযোগে ৮৭৯টি মোবাইল ব্যাংকিং হিসাব ও ৪৩টি ব্যাংক হিসাবের তথ্য বিএফআইইউতে পাঠানো হয়েছে।
সিআইডির দাবি, অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের সাইবার অভিযান চলমান থাকবে। একইসঙ্গে সাধারণ মানুষকে এসব অবৈধ প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ