জনতার কন্ঠ ডেস্ক 
টাঙ্গাইলে সখিপুরে পাওনা টাকা আদায়ে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি, থানায় করা হয়েছে জিডি। জানা গেছে, উপজেলার কচুয়া এলাকার আব্দুল হালিম এর ছেলে ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন বাদী হয়ে একই উপজেলার চতলবাইদ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে মোঃ সোহেল রানার নিকট পাওনা ১ কোটি ২৫ লাখ টাকার দাবিতে মামলা দায়ের করেছে। মোকাদ্দমা নং ৩১০০/২৫ দায়রা ৩২০০/২৫ সাবজজ। মামলা করায় বিবাদী বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং যেখানে পাবে সেখানেই প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে আসছে। দুলাল ব্যবসায়ী প্রয়োজনে কচুয়া থেকে বাটাজোর যাওয়ার পথে কীর্তনখোলা পার হয়ে মন্ডল মার্কেটে পৌছলে সোহেল সহ তিনজন হোন্ডা থামিয়ে দুলালকে পিছন দিক দিয়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেয় এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখার জন্য জোর জবরদস্তি করে । এ সময় তার মোটরসাইকেল ভাঙচুর করে ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় । এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে দুলাল হোসেন সখিপুর থানায় দুটি জিডি করেছেন। সখিপুর থানার জিডি নং ১১৩৮ তারিখ ১৬/১১/২৫ ইং এবং ৮৪৫ তারিখ ১৪/০১/২৬ ইং। তদন্তে ২টি জিডি সত্য হওয়ায় পুলিশ কর্তৃক প্রসিকিউশন কাটা হয়।এবিষয়ে বাদি উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন বলেন, আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।