জনতার কন্ঠ ডেস্ক
“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় শব্দ দূষণ নিয়ণ্ত্রণে আজ ২৯ এপ্রিল জেলা প্রশাসন, টাঙ্গাইল ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রানবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরকারী প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান কর্মরত কর্মকর্তা কর্মচারী ও বাস মালিক/ শ্রমিক, বিভন্ন এনজিও প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন। সভায় স্বাগত বক্তব্য পেশ করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার। সভায় পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেসেন্টেশন করেছেন মোঃ আজাহারুল হক চৌধুরী, প্রভাষক (পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সভাটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক

তাপস চন্দ্র পাল।