সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সখিপুরে আনন্দঘন পরিবেশে পালিত পহেলা বৈশাখ ১৪৩৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলা। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল)সকালে উপজেলা অফিসার্স ক্লাবের পান্তা ইলিশের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা হয়। পরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবের আমেজ ও প্রাণবন্ত উচ্ছ্বাস।
শোভাযাত্রা শেষে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।মেলায় স্থানীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান, হস্তশিল্প, খাবার এবং বিনোদনের নানা আয়োজন স্থান পায়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণবন্ত প্রকাশ।
নতুন বছরের এই আয়োজন স্থানীয় মানুষের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এসময় একে অপরকে সর্বোপরি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ