রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সখিপুর ও বাসাইলে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
জনতার কন্ঠ ডেস্ক
  1. টাঙ্গাইলের বাসাইলে উপজেলা,পৌর শ্রমিকদল এবং সখিপুরে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস২০২৬ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সখিপুর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মো: মতিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং  টাঙ্গাইল-০৮(বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান। উ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নাজিম উদ্দীন মাস্টার। এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, অর্থ বিষয়ক উপসচিব আমিন শরীফ সুপন, সখিপুর বাসাইলের সার্কেল এএসপি মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শ্রমিক দলের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ