শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলে অবৈধ ৭ টি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষনা ও ২৩ লক্ষ টাকা জরিমানা:

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে ঘাটাইল উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ০৭ (সাত) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময়ে ০১ টি ইট ভাটার কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। ০৭ (সাত) টি ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয় এবং সর্বমোট ২৩,০০,০০০/- (তেইশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ এ এইচ এম জিয়াউর রহমান ও পরিদর্শক মোঃ নুরুল আমিন প্রধান ‘সহ অন্যান্য কর্মচারীগণ।এ সময় বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর সদস্যরা উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। কর্তৃপক্ষ জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভি’যা’ন চলমান থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ