বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সখিপুর ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও ব্যবসায়ীকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুরে বোয়ালীতে অবস্থিত “সখিপুর ফিলিং স্টেশনে গ্রাহকদের অকটেন, পেট্রোল পরিমাপে কম দেওয়ায় পঞ্চাশ হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার(৫মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মশিউজ্জামান রোমেল এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, তথ্য এবং অভিযোগের ভিত্তিতে  মঙ্গলবার সখিপুর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। গ্রাহকদের প্রতি পাঁচ লিটার তেলে ২৭০ গ্রাম এবং ১০ লিটার তেলে ৫৪২ গ্রাম কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় সখিপুর ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সখিপুর উপজেলার বড়চওনা বাজারে অবস্থিত আল আমিন পার্টস কর্ণারে অবৈধভাবে গ্রাহকদের নিকট পেট্রোল, অকটেন বিক্রি এবং বোতলজাতকৃত নিম্নমানের মবিল বিক্রির প্রমাণ পাওয়ায় ওই দোকানের স্বত্বাধিকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ছয়টি কোম্পানির বোতলজাত মবিল জব্দ করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ