সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে যুবলীগ কর্মী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ সদস্য রিপন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি পুষ্টকামুরী খালপাড়ার দুদু মিয়ার ছেলে এবং মির্জাপুর পৌর যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।
জানা যায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে লালবাড়ি গ্রামের হিমেল দুই চোখ হারান। পরে হিমেলের মা নাছিমা বেগম পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ ও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। সেই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রিপন মিয়াকে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে হাজত প্রদানের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ