বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

পরিবেশ অধিদপ্তর কতৃক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ইটভাটায় অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
  • জনতার কন্ঠ ডেস্ক 

অদ্য ২৩/১২/২০২৫ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, টাঙ্গাইল এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম এর নেতৃত্বে মধুপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ০৫ (পাঁচ) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ইট ভাটার কিলন ভেঙ্গে ও কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয় এবং ২৯,০০,০০০/- (ঊনত্রিশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক  তাপস চন্দ্র পাল,  পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর ও কর্মচারীগণ। এ সময় বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ