সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

৫০৮লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০৮ (পাঁচশত আট) লিটার চোলাই মদসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের  মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা  নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ  মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২০/১২/২০২৫ খ্রি. তারিখ রাত ২০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া বুড়ি বাজার, বাগানবাড়ি এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। সুখেন চাকমা (৩০), পিতা-কালাঠেঙা, মাতা-নতুন শোভা চাকমা, সাং-নবপেরাছড়া, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি, এ/পি সাং-বুড়িবাজার বাগান বাড়ি (আজিজের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০৮ (পাঁচশত আট) লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন।উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ