জনতার কন্ঠ ডেস্ক
মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর ২০২৫) কে আরও স্বার্থক ও সুন্দর করতে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের ৪০ বীর নিবাসের চাবি হস্তান্তর করেন, টাঙ্গাইল জেলা সখিপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুলাহ আল রনী । এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাগণ, সম্মানিত মুক্তিযোদ্ধাগণ ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সকলকে আন্তরিকতার সাথে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসীম।