বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

নবাব পরিবারের পেনশন এখনো ঠিক আছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

রাজস্থানসহ কিছু রাজ্যে নবাব পরিবারের জন্য ওয়াসিকা পেনশন এখনো টিকে আছে। পেনশনের পরিমাণ খুবই অল্প, মাসিক মাত্র ৯ টাকা ৭০ পয়সা। কিন্তু প্রাপকদের কাছে সম্মান ও ঐতিহ্যের মান এই অর্থের চেয়ে অনেক বেশি।ফাইয়াজ আলী খান বলেন, ‘এটি এক পয়সাও হোক, আমরা খরচ করে এটিকে গ্রহণ করতাম। এটি আমাদের পরিচয়ের প্রতীক।’ বর্তমানে প্রায় ১,২০০ জন ‘ওয়াসিকাদার’ এই পেনশন পান। ওয়াসিকার পরিমাণ নির্দিষ্ট নয়; বংশধরের সংখ্যা বাড়লে তা ভাগ হয়ে কমে যায়।ওয়াসিকা বিতরণের সূচনা হয়, ১৮১৭ সালে। অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা-এর স্ত্রী বহু বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুই কিস্তিতে ৪০ মিলিয়ন রুপি ঋণ দিয়েছিলেন। সেই ঋণের সুদ থেকে আত্মীয় ও সহযোগীরা মাসিক পেনশন পান। ১৯৪৭ সালের স্বাধীনতার পর ব্যাংকে কিছু ঋণ রাখা হয়। ওয়াসিকা কর্মকর্তা এসপি তিওয়ারি জানান, বর্তমানে প্রায় ২৬ লক্ষ রুপির সুদ ব্যাংকে থাকায় এখান থেকে পেনশন দেওয়া হয়।সমালোচকরা মনে করেন, ওয়াসিকা আধুনিক সমাজে অপ্রাসঙ্গিক। তবে যারা এটি পান, তারা এটিকে ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতীক হিসেবে দেখেন। বিশেষজ্ঞদের মতে, এক তোলার (১১.৭ গ্রাম) ওজনের রূপার মুদ্রায় মূলত ওয়াসিকা প্রদান করা হতো। ভারতীয় মুদ্রা চালুর পর এর প্রকৃত মূল্য অনেক কমে গেছে।ফাইয়াজ আলী খান জানান, ‘মানুষরা ঘোড়ার গাড়ি বা টিমটমে চড়ে আসত, মহিলারা পর্দাঘেরা পালকিতে আসতেন। এখন সেই প্রথা আর নেই।’

সূত্র: বিবিসি

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ