সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বাগেরহাটে ডিসির সাবেক উমেদার বিরুদ্ধে ২৪৫কোটি টাকার মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

বাগেরহাটের জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক উমেদার মান্নানের বিরুদ্ধে সিআইডির ২৪৫ কোটি টাকার মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের প্রাক্তন উমেদার আব্দুল মান্নান তালুকদার ও আরও তিনজনের বিরুদ্ধে ২৪৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলার অভিযোগ এনেছে।

অভিযুক্তরা হলেন:
1. আব্দুল মান্নান তালুকদার
2. মো. আনিসুর রহমান
3. সালেহা বেগম
4. জেসমিন নাহার (মান্নানের স্ত্রী)

তথ্য অনুসন্ধানে দেখা যায়, আব্দুল মান্নান ১৯৮৪-২০১০ সাল পর্যন্ত এমএলএসএস পদে চাকরি করেন এবং অবসরের পর “নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড” নামে প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ১৯,৯৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে ২৪৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৬৬ কোটি ২ লাখ ৬৭ হাজার টাকা সাবিল গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় এবং বাকিটা নামে-বেনামে অন্যত্র স্থানান্তর করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে প্রতারণা ও অর্থপাচারের প্রমাণ মেলায় ০৫/১১/২০২৫ তারিখে বাগেরহাট সদর থানায় মামলা (নং-০৮) দায়ের করা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২)(৪) ধারা অনুযায়ী। মামলাটির তদন্ত সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পরিচালনা করছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ