বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সখিপুরে ফুটবল খেলায় মানুষের ঢল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
  1. জনতার কন্ঠ ডেস্ক 

    ‎টাঙ্গাইলের সখিপুরে ফুটবল খেলায় উপচে পড়া মানুষের ঢল ফুটবলের হারানো ঐতিহ্যের যেন পুনরাবৃত্তি ঘটেছে। খেলা শুরু হওয়ার অনেক আগেই হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে খেলার পুরো খেলার মাঠ। খেলার মাঠে চোখ বুলাতে অনেকে উঠে পরেন আশ পাশের বিভিন্ন ভবনের ছাদে, জায়গা না পেয়ে অনেক দর্শককে গাছে উঠেও খেলা দেখতে দেখা যায়। তিল ধারনের জায়গা না থাকায় মাঠের আশে পাশের বাড়িতে এবং মাঠের অদূরে মাঁচা পেতে খেলা উপভোগ করতে দেখা গেছে । খেলায় আগত দর্শকের যান বাহনের চাপে পুরো হতেয়া বাজারে যানজটের সৃষ্টি হয়। বুধবার সখিপুর উপজেলার হাতিয়া ডিগ্রী কলেজ মাঠে হতেয়া এলাকাবাসী আয়োজিত ফাইনাল ফুটবল খেলায় এমন দৃশ্য দেখা যায়। খেলায় ফুলবাড়িয়া ফুটবল একাদশ সিঙ্গাপুর ইউনাইটেড একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী দলের জন্য পুরস্কার ছিল একটি মোটর সাইকেল, বিজিত  দল পেয়েছে একটি ফ্রিজ।
    ‎খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ এডভোকেট আহমেদ আযম খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাষ্টার,সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা প্রমূখ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ