জনতার কন্ঠ ডেস্ক
সখিপুরে দুই হোটেল মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(১৪অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে আফিয়া বারবিকিউকে ১৫ হাজার এবং তানজিনা হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শামছুন নাহার শিলা বলেন,ভোক্তা সংরক্ষণ আইনে আফিয়া বারবিকিউ এর স্বত্বাধিকারী আসলাম মিয়া ও তানজিলা হোটেলের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
14/10/2025