বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সখিপুরে জমি জমা সংক্রান্ত বিরোধে ১৫০ টি আকাশমনি গাছ ও ভুট্টা ক্ষেত ধ্বংস করেছে দুর্বৃত্তরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুরে কুতুবপুর শাপলাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই এলাকার শুকুর মাহমুদের ছেলে শামসুল (৪০), কায়েম উদ্দিনের ছেলে লাল মিয়া (৩০), ফরিদ (৩৫), ইসমাইল (২৭) গত বৃহস্পতিবার (১জানুয়ারি) দিবাগত রাতে মৃত হাফিজ উদ্দিন এর ছেলে আজিজুল হকের রোপিত ১৫০ টি আকাশমনি গাছ উপড়ে ফেলেছে এবং ভুট্টা ক্ষেত ধ্বংস করেছে। এতে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আজিজুল হক বাদী হয়ে ওই চারজনকে আসামি করে সখিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বাদী আজিজুল হক বলেন ওরা আমার যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি। সখিপুর থানার এস আই জাহাঙ্গীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ