


♦⇐
অদ্য ০৮/১২/২০২৫খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, টাঙ্গাইল এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নওশাদ আলম এর নেতৃত্বে মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ০১ (এক) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব এ এইচ এম জিয়াউর রহমান, সহকারী পরিচালক জনাব তাপস চন্দ্র পাল, পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর ও কর্মচারীগণ । এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব-১৪ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।♦