বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

টাঙ্গাইলে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাংগাইলের মির্জাপুরে স্বামীকে হত্যার অভিযোগে  স্ত্রীকে গ্রেপ্তার করেছে মির্জাপুর পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (৮ই নভেম্বর) দুপুরে উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকায় এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে নিহতের ৩য় স্ত্রী নাসরিন বেগমকে প্রধান আসামি ও ৩-৪জনকে অজ্ঞাত আসামি করে রবিবার দুপুরে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন।নিহতের নাম শহিদুল ইসলাম(৩০)।তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বেলবাড়ি গ্রামের মৃত আলম মিয়ার ছেলে ।শহিদুল ইসলাম গোড়াই নাজির পাড়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।নিহতের বোন আলেয়া জানান, শহিদুল নিজের ইচ্ছায় মোট ৩টি বিয়ে করেন।এক বছর পূর্বে ১নং আসামি নাসরিন বেগমের সাথে আমার ভাইয়ের বিবাহ-বিচ্ছেদ হয়।নিহতের বোন আলেয়া আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাশেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে জানান। তিনি আরো জানান,অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ