জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের সখিপুরে অবৈধ মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলার কুতুবপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহল আইনে মুক্তার আলী নামের এক মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলা এ আদালত পরিচালনা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।