বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

আগামীর প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন-আহমেদ আযম খান 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন।  তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নমিনেশন দিয়ে সখিপুর বাসাইলের  জনগণকে সম্মানিত  করেছেন। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে সখিপুর বাসাইল উপজেলার তথা আপনাদের ভোটে  নির্বাচিত হয়ে আমি সমগ্র জাতিকে সম্মানিত করবো ইনশাল্লাহ। দলীয় নমিনেশন পাওয়ার পর তিনি শনিবার ভাতকুড়া হয়ে বাসাইল-সখিপুরে প্রায় চার হাজার মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। এসময় তিনি বাসাইল বাসস্ট্যান্ডে ও সখিপুর তালতলাচত্বরে পথসভায় এসব কথা বলেন। পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সখিপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি  নাজিমুদ্দিন মাস্টার, বাসাইল বিএনপি ভারপ্রাপ্ত  সভাপতি আল মামুন জাহাঙ্গীর,সখিপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার, বাসাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবু,সখিপুরবউপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার,  বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সহ-সভাপতি নাসির উদ্দিন, আকবর হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ  কবির হাসান  প্রমুখ। এরপর অ্যাডভোকেট আহমেদ আযম খান সৃষ্টির সংঘ  মাঠে শহীদ জিয়ার স্মৃতি সংসদ এর ফাইনাল ফুটবল  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  প্রতিমাবংকি  হিজলীপাড়ায় মুরুব্বী আব্বেছ আলীর জানাযায়  অংশগ্রহণ করেন, কুতুবপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান সখিপুরে মোটরসাইকেল শোডাউন করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ