জনতার কন্ঠ ডেস্ক
সোমবার
(০৩ নভেম্বর ২০২৫ খ্রি:) এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত ঢাকা জেলার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি, কলাতিয়াপাড়া এলাকায় অবস্থিত বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ০৫ টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে মেসার্স এ এ বি ব্রিকস নামক ইটভাটার কিলন ও চিমনি ভেঙে কাঁচা ইট গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মেসার্স এম এইচ বি ব্রিকস এবং মেসার্স বি সি এম-৩ ব্রিকস দুইটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে কাঁচা ইট নষ্ট করা হয় এব; প্রত্যেককে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও মেসার্স বি এম সি-১ ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাটি বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ মিটার খুলে নেওয়া হয়েছে। উল্লখ্যে যে, সকল ইটভাটাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়েছে।উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি বহর, এক প্লাটুন র্যাব, ও ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষ কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযানে দুইটি এক্সকেভেটর ব্যবহার করা হয়েছে। বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্য
তে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।