জনতার কন্ঠ ডেস্ক
পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় কর্তৃক জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ এই ছয় মাসকে উৎসবের জন্য বিবেচনায় নিয়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জেলা পর্যায়ে নির্ধারিত তারুণ্যে
র উৎসবের সম্ভাব্য কর্মসূচি সমূহ বাস্তবায়নের জন্য মাটি পানি বায়ু ও শব্দদূষণ single use plastic, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতা বিষয়ে অদ্য ১৬/১০/২০২৫ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ে একটি জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাটি, পানি,বায়ু ও শব্দ দূষণ , বর্জ্য ব্যবস্থাপনা বিষশে স্বাগত বক্তব্য মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন । অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী। বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ,ইটভাটার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও অন্যান্য পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাটি পানি বায়ু ও শব্দ দূষণ বস ব্যবস্থাপনা এবং জীব বৈচিত্র সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।