বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

হত্যা ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

হত্যা মামলায় পলাতক ও ধর্ষণ মামলার মূল আসামীকে গ্রেফতার করেছে সিআইডি।সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের একটি টিম গত ১২/১০/২০২৫ খ্রি. রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা থেকে ধর্ষণ মামলার মূল আসামী এবং ২০১৮ সালের একটি নারী হত্যা মামলার পলাতক আসামী মো. রুহুল মিয়া ওরফে রুহুল আমিন (৪৫), পিতা–সমসের মিয়া, মাতা–ওজিরন বেগম, স্থায়ী ঠিকানা–নতুন সোনামপুর (কাউন্তঘাট), থানা–বালাগঞ্জ, জেলা–সিলেট-কে গ্রেফতার করেছে।গত ০৩/০৩/২০২৫খ্রি. ঢাকার পল্লবী থানার সেকশন-৬, ব্লক-ডি এলাকার এক বাসার সামনে থেকে ১৯ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করা হয়। সেখানে আসামী রুহুল মিয়া ওরফে রুহুল আমিন অন্য সহযোগী আসামীদের সহায়তায় আটকে রেখে প্রায় ১২ দিন তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে ভিকটিম জানায়।প্রায় ১২ দিন নির্যাতনের পর, ভিকটিম কৌশলে আসামী রুহুল মিয়ার মোবাইল ফোন ব্যবহার করে তার মাতার মোবাইল নম্বরে কল করে এবং নিজের অবস্থান ও বিপদগ্রস্ত অবস্থার কথা জানায়। পরবর্তীতে ভিকটিমের পিতা-মাতা ১৫ মার্চ ২০২৫ খ্রি. তারিখ দুপুর অনুমান ১২:০০ ঘটিকায় অজ্ঞাত স্থান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে পল্লবী থানায় এজাহার দাখিল করলে, পল্লবী থানায় মামলা নং–৪০, তারিখ–১৬/০৩/২০২৫ খ্রি., ধারা–নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৯(১)/৩০ অনুযায়ী মামলা রুজু হয়।মামলাটি পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সিআইডি, ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগে তদন্তের জন্য হস্তান্তর করা হয়। তদন্তভার গ্রহণের পর, সিআইডি মাঠতদন্ত ও প্রযুক্তি-নির্ভর গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে ১নং আসামী রুহুল মিয়া ওরফে রুহুল আমিন (৪৫)-কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকায় আত্মগোপনে থাকার বিষয়ে নিশ্চিত হয়। এরপর, সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিমের একটি বিশেষ টিম ১২ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায় সফল অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল মিয়া ধর্ষণ করার কথা স্বীকার করে এবং তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত রুহুল মিয়া সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন হত্যা মামলা নং–০১, তারিখ–০১/০৯/২০১৮ খ্রি., ধারা–৩০২/৩৪ দণ্ডবিধি-এর চার্জশিটভুক্ত আসামী। ওই হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলের পর থেকেই সে পলাতক ছিল এবং ঢাকায় আত্মগোপনে থেকে নতুন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।বর্তমানে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রেখেছে সিআইডি।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ