বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

যানজট নিরসনে পৌরসভায় মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

সখিপুর পৌরসভার তালতলা চত্বর এবং বাজার এলাকা যানজট মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৪ অক্টোবর) বিকেলে সখিপুর পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে মতবিনিময় সভায় যে সকল প্রস্তাবনা উপস্থাপিত হয়>>>

★সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভারি ট্রাক চলাচল না করা।
★চত্বরে ভ্রাম্যমাণ দোকান না বসানো /গাড়ি পার্কিং না করা
★বাস যাতে চত্বরে দাঁড়িয়ে যাত্রী না তুলে(এক্ষেত্রে বাস মালিক সমিতির সমন্বয়ে বিকল্প জায়গা নির্ধারণ করা হয়)
★প্রতিদিন যানবাহন (মাইকিং) মনিটরিং করবেন ৩ জন। (খুব শীঘ্রই তারা কাজ শুরু করবেন)
★মোটরসাইকেলগুলো বিকল্প জায়গায় পার্কিং এর জন্য জায়গার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জায়গা প্রস্তুত হলে টোকেনের মাধ্যমে গাড়ি রাখার ব্যবস্থা করা হবে।
★প্রত্যেক দোকানের ময়লা রাস্তায় না ফেললে দোকানের সামনে বক্সে রাখা(বক্স বণিক সমিতি সরবরাহ করবে)
সখিপুরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিতে এ প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়িত হবে।

১৪অক্টোবর ২৫

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ