বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সখিপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

সখিপুরে দুই হোটেল মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(১৪অক্টোবর)  সন্ধ্যায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে আফিয়া বারবিকিউকে ১৫ হাজার এবং তানজিনা হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শামছুন নাহার শিলা বলেন,ভোক্তা সংরক্ষণ আইনে আফিয়া বারবিকিউ এর স্বত্বাধিকারী আসলাম মিয়া ও তানজিলা হোটেলের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

14/10/2025

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ