মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সখিপুরে মাদকসহ ২ সহোদর ভাই আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুরে  সোমবার (১৩ জুলাই) সকালে পৌর এলাকার ০৫ নং ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচালা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০) নামে সহোদর দুই ভাইকে আটক করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ওই দুই ভাই ওই এলাকার বাসিন্দা সালাম সিকদারের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটককৃত দুই ভাইয়ের বাড়ি তল্লাশি করে ৫৮৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়। একই অপরাধে দুই ভাইয়ের বাবা-মাকেও আটক করা হয়। পরে তারা নির্দোষ প্রমাণিত হওয়ায় বাবা মাকে ছেড়ে দেওয়া হয়। মাদক নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অভিযানে অংশগ্রহণকারী জানান।  এ ঘটনায় পরিদর্শক মো. সাইফুর রহমান বাদী হয়ে সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন। আটকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ