জনতার কন্ঠ ডেস্ক
০৫ জুলাই ২০২৬ খ্রিঃ অপরাহ্নে জনাব মো. ইকবাল হোসেন ডিআইজি ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা আনুষ্ঠানিকভাবে ঢাকা রেঞ্জে যোগদান করেন।
এ সময় অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা সহ ঢাকা রেঞ্জ অফিসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।
দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)-এর এসি, খাগড়াছড়ি ও চাঁদপুরে সার্কেল এএসপি এবং রংপুর, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (Addl. SP) হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকা রেঞ্জে যোগদানের পূর্বে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন ক্যাডার কর্মকর্তা। ১৯৯৮ সালে তিনি সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।।