শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

আগে দুদকের চার্জশিট, এবার ভাইরাল ভিডিও, টাঙ্গাইলে আবজাউল আলম এর অনিয়ম দুর্নীতির শেষ নেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলমকে ঘিরে ঘুষ, হয়রানি, ক্ষমতার অপব্যবহার এবং দালালচক্রের সঙ্গে যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি এক সেবাপ্রার্থীর সঙ্গে তার বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় আসে তার কর্মকাণ্ড। এরপর একাধিক ভুক্তভোগী সামনে এসে একই ধরনের অভিযোগ তুলে ধরেছেন।অভিযোগ রয়েছে, গত ১৮ মে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর থেকেই অফিসে দালালচক্রের দৌরাত্ম্য বেড়েছে। সরকারি নির্ধারিত ফি পরিশোধ করেও অনেক আবেদনকারীকে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত অর্থের বিনিময়ে দালালের মাধ্যমে আবেদন করলে দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা। এখানে অনিয়ম দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। টাংগাইল পাসপোর্ট অফিসের কিছু স্টাফগন সখিপুরে এসে ওই সেবা প্রার্থীর পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কত বৃহস্পতিবার টাঙ্গাইল পাসপোর্ট অফিসে নিয়ে যেতে চেয়েছিল। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি তাদের মোবাইল ফোনে কথা বললে কথাগুলি রেকর্ডিং করেও ভাইরাল করেছে ওই সেবাপ্রার্থী। অপরদিকে টাংগাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আফজাউল আলম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য গণমাধ্যম কর্মীদের ডেকে নিয়ে বিবৃতি দিচ্ছেন। এতে করে কেঁচো খুঁড়তে গিয়ে  সাপ বেরিয়ে আসছে। সেবা প্রার্থীর নিকট থেকে ১ হাজার টাকা আদায়ের উদ্দেশ্যে উল্টাপাল্টা বোঝাতে গিয়ে আফজাউল আলম এখন সারা বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

 

 

 

 

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ