জনতার কন্ঠ ডেস্ক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রান ও কল্যাণ তহবিল হতে সখিপুর উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার(২৭মে) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার মোট ৯০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি পাঁচহাজার টাকা করে বিতরণ করা হয়।উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন মাস্টার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কবীর হোসেন, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব আনোয়ার কবির
সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।