সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলের সখিপুরে প্রধানমন্ত্রীর খাল পুন:খনন কার্যক্রম উদ্বোধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে  টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৫ নং হাতীবান্ধা ইউনিয়নের কামালিয়াচালা জোড়াখাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ৫১ লাখ ৫০ হাজার ৯৯১ টাকা বরাদ্দে  এ খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আবদুল্লাহ আল রনী।সখিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা জোড়াখালের দুই কি.মিটার পুনঃখননের জন্য ৫১ লাখ ৫০ হাজার ৯৯১ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি

৪৩ কর্মদিবসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে শেষ করা হবে এবং ১১৯ জন শ্রমিক সপ্তাহে পাঁচ দিন করে কাজ করবেন বলে জানা গেছে।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো:নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন, বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা যুবদল আহবায়ক ফরহাদ ইকবাল, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক,সদস্য সচিব আনোয়ার কবির,উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ প্রমুখ।ইউএনও আবদুল্লাহ আল রনী জানান, খালটি পুন:খনন করা হলে এ এলাকার শত শত কৃষক সেচ কাজে সুবিধা পাবেন। আশা করি, জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে নির্ধারিত সময়েই কাজ শেষ করা হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ