শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সখিপুরে ৬ কেজি গাঁজা ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুরে বৃহস্পতিবার (১২ মার্চ)৬ কেজি গাঁজা ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পরীক্ষিত সরকার (৬৫)পিতা-মৃত পরশুরাম সরকার, সাং হাতীবান্ধা ও আলম(৪০) পিতা সুনাম উদ্দিন সাং দেওবাড়ি, সখিপুর, টাংগাইল। সখিপুর থানার এসআই শরীফ আশিকুর রহমান বলেন, সখিপুর থানার ওসি মোঃ হেলাল উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা এলাকা থেকে ৬ কেজি গাঁজা সহ পরীক্ষিত সরকারকে গ্রেফতার করি। এছাড়া অন্য একটি অভিযানে দেওবাড়ি এলাকা থেকে ১০ পিস ইয়াবা ও আড়াইশো গ্রাম গাঁজাসহ আলম নামে এক মাদক কারবারিকে ও গ্রেফতার করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ