বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ডিবির প্লেস রিলিজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

প্রেস রিলিজ
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ২০,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১ টি প্রবক্স টয়োটা প্রাইভেটকারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), ঢাকা জেলা এর সহযোগিতায় জনাব সফিকুল ইসলাম সুমন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জনাব ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসআই (নিরস্ত্র) জনাব ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং-২৪/০২/২০২৬ খ্রিস্টাব্দ, ২৩:০০ ঘটিকা হতে ২৩:৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোহাম্মদ আলী (৩২), পিতা- মো: নজরুল, মাতা-মোছা: ফাতেমা, সাং- গাংগাইল, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-কালসি, ব্লক ১১/ই, থানা-পল্লবী, ডিএমপি, ঢাকা‘কে ২০,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১টি প্রবক্স টয়োটা প্রাইভেটকারসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৯, তারিখ- ২৫/০২/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ