বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সখিপুরে নবনির্বাচিত এমপি আযম খানের মতবিনিময় সভা ও অভ্যর্থনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
বুধবার (২৫ফেব্রুয়ারি)  সখিপুর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে উপজেলা হলরুম ,থানায় পুলিশ প্রশাসনের  সাথে,ডাকবাংলায় উপজেলা  ও পৌর বিএনপি নেতা কর্মীদের সাথে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান পৃথক   তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন, যথাক্রমে সখিপুর উপজেলার  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ আল রনী,সুখিপুর থানার ওসি মো: হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার। এ সময় অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপির সহধর্মিনী বেগম নার্গিস  সিদ্দিকা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ডের গতিশীলতা এবং প্রশাসনিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন।সভায় উপস্থিত সকল কর্মকর্তা উপজেলার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত এমপি এডভোকেট আহমেদ আযম খান নেতাকর্মীদের  উদ্দেশ্যে বলেন, কোথাও কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি তদবিরবাজি ও কোন প্রকার জনগণের স্বার্থ বিরোধী অনৈতিক কর্মকান্ড করা যাবে না। এখন আমি সকলের এমপি কাউকে  কোন প্রকার কটাক্ষ করা যাবে না,জনগণকে  সাথে নিয়ে আগামী  পাঁচ বছর উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ।প্রেসক্লাব সহ বিএনপি,এর অঙ্গ সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছায়  সিক্ত হন নবনির্বাচিত এমপি ও তার সহধর্মিনী।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ