জনতার কন্ঠ ডেস্ক
অদ্য ০২.০২. ২০২৬ খ্রি. তারিখ নাগরপুর উপজেলা প্রশাসন, দেলদুয়ার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় -এর যৌথ উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক এবং মোঃ মোহাইমিনুল ইসলাম- এর নেতৃত্বে নাগরপুর উপজেলার বীর সলিল (এলাসিন ব্রিজ সংলগ্ন), সহবতপুর নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী ০১ (এক) টি কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় এক্সভেটর/ ভ্যেকু দিয়ে কারখানাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করার সময় অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক
বিপ্লব কুমার সূত্রধর ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর টীম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।