বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

কচুয়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক

টাঙ্গাইল -৮(বাসাইল-সখিপুর) আসনে সখিপুর কচুয়া পূর্বপাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক Bozlor Rahaman Bijoy এর উদ্যোগে ধানের শীষ প্রতীকে মনোনীত বিএনপি প্রার্থী আলহাজ্ব এডভোকেট আহমেদ আযম খানের পক্ষে এক গণসংযোগমূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়,উক্ত অনুষ্ঠানটির পুরো আয়োজনে নিরলসভাবে পরিশ্রম করে সফল করেন Rock Shawon উপজেলা যুবদল নেতা।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ Shafi Shawon , সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব এবং উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি S M Khokon Sikder সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।বক্তারা তাঁদের বক্তব্যে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এডভোকেট আহমেদ আজম খানকে জয়যুক্ত করে সখিপুর–বাসাইল আসন থেকে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা সখিপুর–বাসাইলের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং তারা বিশ্বাস করেন ইনশাআল্লাহ, জনগণের সম্মিলিত সমর্থন ও ভালোবাসায় ধানের শীষের বিজয়ের মাধ্যমে সখিপুর–বাসাইলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ