


পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সরকারের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার (Phase out) লক্ষ্যে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ অনুযায়ী সরকার ১৭ (সতের) টি বস্তু/সামগ্রী/পদার্থকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ হিসেবে নির্ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় গত ০১ জুন, ২০২৫ তারিখ হতে ০৩ (তিন) টি ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ যেমন: Straw, Stirrer and Cotton Bud-এর উৎপাদন, ব্যবহার, বিপনন, বাজারজাতকরণ ইত্যাদি নিষিদ্ধ করেছে। নরওয়ে সরকারের অর্থায়নে এবং United Nations Industrial Development Organaization (UNIDO) এর কারিগরি সহায়তায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ‘Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention in Bangladesh’ শীর্ষক প্রকল্পের অওতায় অদ্য ১৯.০১.২০২৬ খ্রি: তারিখ Straw, Stirrer and Cotton Bud ফেজ আউট (Phase out) করার লক্ষ্যে সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে SUP এর Environmental and Economical Analysis বিষয়ক উপস্থাপনা প্রদান করেন ড. তারিক বিন ইউসুফ, টীম লিডার, SUP Study Programme under PLEASE Project এবং ড. মোহাম্মদ সুজাউদ্দিন, সহযোগী অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সেমিনারে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ জিয়াউল হক, পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট, বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা, প্রশাসন, আইন, আইটি, ঢাকা মহানগর কার্যালয়), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসিচব রুবিনা ফেরদৌসি ও সিদ্ধার্থ কুমার কুন্ডু, Bangladesh Plastics Goods Manufacturing and Exporters Association (BPGMEA)-এর প্রতিনিধিসহ ০৩ (তিন) টি ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ যেমন: Straw, Stirrer and Cotton Bud সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি।