সখিপুরে শ্রমিক দলের সভাপতিকে মারধর।
হাসপাতালে ভর্তি।
জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের সখিপুরে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে সখিপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি আবুল কালাম (৪৫)কে মারধর করা হয়েছে। ওই সময় ওই শ্রমিক নেতার স্ত্রী গোলাপি বেগম (৪০) ও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৮জুন)দুপুরে সখিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায়। আহত আবুল কালাম ও তার স্ত্রীকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সখিপুরে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে সখিপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি আবুল কালামকে (৪৫) মারধর করা হয়েছে। ওই সময় ওই শ্রমিক নেতার স্ত্রী গোলাপি বেগমও (৪০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায়। আহত আবুল কালাম ও তার স্ত্রীকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা রোডে প্রশিকার সামনে শ্রমিক দলের নেতা আবুল কালাম তার স্ত্রীর জমিতে ঘর করতে গেলে তার বড় সম্বন্ধী রাজমিস্ত্রি আয়নাল মিয়া (৫৫), সম্বন্ধীর ছেলে মিজানুর রহমান (২৬), মেয়ে অন্তরা, সম্বন্ধীর বউ মনোয়ারা, আয়নালের ভগ্নিপতি নাসির উদ্দিনসহ আরো ৫-৬জন অজ্ঞাত নামা দুর্বৃত্ত আবুল কালাম এর উপর হামলা করে। এতে শ্রমিকদল নেতা ও তার স্ত্রী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।আহত আবুল কালাম বলেন, আমার সম্বন্ধী আয়নাল হক আমাকে হুমকি দিলে গত দেড় মাস আগে সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি। বৃহস্পতিবার দুপুরে আমাদের দখলীয় জমিতে ঘর দিতে গেলে প্রতিপক্ষ আমাদের উপর হামলা করে।
হামলার ঘটনায় আহত শ্রমিক দলের নেতা আবুল কালামের স্ত্রী বাদী হয়ে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।