রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সখিপুরে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী, হুইল চেয়ার, শিক্ষা ও কৃষি উপকরণ, গবাদি পশু বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুরে শনিবার(২মে) উপজেলা মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)আওতায় সখিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, টিউবওয়েল বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং দরিদ্র মহিলাদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং টাঙ্গাইল-০৮ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান ।উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো: আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: খোরশেদ আলম মাস্টার,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নাজিম উদ্দীন মাস্টার , সখিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: হেলাল উদ্দিন পিপিএম,জনতার কন্ঠ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক  এনামুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, উপকারভোগীবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।টাঙ্গাইলের সখিপুরে ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, হতদরিদ্র ১৬ জন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন , বিভিন্ন ইউনিয়নে দরিদ্র ১০ টি পরিবারের মাঝে টিউবওয়েল , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী , ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র মহিলার মাঝে গবাদি পশু ও ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ