মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সখিপুর নলুয়া বিটে অবাধে  কাটা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের গাছ 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের সখিপুর উপজেলার চতলবাইদ এলাকায় রাতের আঁধারে সংঘবদ্ধ বনদস্যুরা সংরক্ষিত বনের গাছ কেটে উজাড় করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাটি বাঁশতৈল রেঞ্জের নলুয়া  বিট অফিসের আওতাধীন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে প্রভাবশালী একটি চক্র বনের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ট্রাক ও ট্রাক্টরযোগে পাচার করছে। এতে বনভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তবে এসব ঘটনায় বন বিভাগের কার্যকর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা চোখে পড়ছে না বলেও দাবি তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, প্রায়ই রাতের বেলা করাতের শব্দ শোনা যায়। ভোর হওয়ার আগেই কাটা গাছ সরিয়ে নেওয়া হয়। এসব গাছ কানু মার্কেট ও কালিদাস অবৈধ  স মিলে  চিড়াই করা হয়  বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও বন উজাড় বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।স্থানীয়দের দাবি, মনু পিতা মৃত রহিস উদ্দিন, নাজিম উদ্দিন পিতা বক্তার আলী, রাজু মিয়া পিতা তমসের আলী,ওসমান পিতা মুনসের আলীসহ  কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বন থেকে গাছ কাটার অভিযোগ রয়েছে।  এছাড়া তারা আরও বলেন, অব্যাহতভাবে বন উজাড় চলতে থাকলে এলাকার পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত বনদস্যুদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বন রক্ষায় নিয়মিত টহল জোরদারের দাবি জানান।এ বিষয়ে নলুয়া  বিট অফিসার গোলাম কাদির  বলেন, কয়েকদিন আগেও কিছু গাছ জব্দ করেছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এলাকাবাসী সহযোগিতা করলে আমরা বনদস্যু প্রতিহত করতে পারব। এছাড়া বাঁশতৈল রেঞ্জ  অফিসার আব্দুর রশিদ মিয়া  বাড়ি মির্জাপুর হওয়াতে তিনি ধরাকে সরা জ্ঞান  করে একের পর এক অপরাধকে প্রশ্রয়  দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ