জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের সখিপুরে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার ও দুগ্ধ খামারিদের মাঝে দুধ পরিবহনের জন্য দুগ্ধক্যান বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি।। শনিবার (২৫ এপ্রিল)উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে সার এবং ৩৬০ জন খামারির প্রতিজনকে দুইটি করে দুধ পরিবহনের জন্য দুইটি করে ক্যান বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও টাঙ্গাইল -৮(বাসাইল- সখিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার।এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, স সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান গুর্খা,পৌর
সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, ইউসিসিএল লিমিটেডের চেয়ারম্যান উপজেলা যুবদল আহবায়ক ফরহাদ ইকবাল, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ

।